রবিবার (২৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, ১৪ ফেব্রুয়ারি সকালে কাজের জন্য গেলে তারা দেখেন মালিকপক্ষ বকেয়া বেতন-ভাতাসহ পাওনা না দিয়ে ফ্যাক্টরিতে তালা লাগিয়ে দিয়েছে।
বক্তারা আরও বলেন, শ্রম আইনের ৩০ ধারায় স্পষ্ট উল্লেখ করা হয়েছে ফ্যাক্টরি বন্ধ ঘোষণার আগে শ্রমিক-কর্মচারীদের সমুদয় বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা পরিশোধ করতে হবে। কিন্তু মিনার ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রচলিত শ্রম আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বেআইনিভাবে লে-অফ ঘোষণা করেছে। এর ফলে ৫ শতাধিক শ্রমিক কর্মচারী বেকার হয়ে পড়েছে।
তারা বলেন, বন্ধ ফ্যাক্টরি খুলে দেওয়া না হলে এবং বেতন-ভাতাসহ অন্যান্য পাওনা না দেওয়া হলে আরও কঠোর কর্মসূচি নিতে তারা বাধ্য হবে। তখন যে পরিস্থিতি সৃষ্টি হবে, তার জন্য মালিকপক্ষ দায়ী থাকবে।
সমাবেশে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক বজলুর রহমান বাবলু, শ্রমিক নেতা শেফালী হোসেন, আবু সুফিয়ান, সফিক সেলিম, মাহবুব রশীদ এবং মিনার ইন্ডাস্ট্রিজ লিমিটেড শ্রমিক-কর্মচারীরা