বাংলাদেশের বিমানবন্দরগুলোর উন্নয়নে সহযোগিতা করতে আগ্রহী কানাডা

imageবাংলাদেশের বিমানবন্দরগুলোর উন্নয়ন, বিমান নিরাপত্তা ও বিমান পরিবহন খাতের সনদ প্রদানের ক্ষেত্রে সহযোগিতা দিতে আগ্রহী কানাডা। রবিবার (২৪ ফেব্রুয়ারি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর সঙ্গে সাক্ষাৎকালে কানাডিয়ান হাইকমিশনার বেনোইত প্রিফনটেইনের নেতৃত্বে কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশনের একটি প্রতিনিধি দল এমন আগ্রহ প্রকাশ করে।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে বাংলাদেশ ও কানাডার মধ্যে একটি চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান। এই সম্পর্ক সময়ের সঙ্গে আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বৈঠকে আরও ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মো. মুহিবুল হক, কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশনের ভাইস প্রেসিডেন্ট চার্লস পল মারকট, আঞ্চলিক পরিচালক (এশিয়া) ইয়োভনি চিনসহ দুই পক্ষের কর্মকর্তারা।