সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু রবিবার (২৪ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন। রিটে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ ছয়জনকে বিবাদী করা হয়েছে।
বেসরকারি মেডিক্যাল কলেজ স্থাপন ও পরিচালনা নীতিমালা-২০১১ (সংশোধিত) অনুযায়ী, ৫০ শয্যাবিশিষ্ট একটি বেসরকারি মেডিক্যাল কলেজে একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার কমপক্ষে দুই বছর আগে থেকে প্রস্তাবিত ক্যাম্পাসে প্রয়োজনীয় কাঠামোসহ ন্যূনতম ২৫০ শয্যার একটি আধুনিক হাসপাতাল (৭০ শতাংশ বেডসহ) চালু থাকতে হবে যা পরবর্তীতে চিকিৎসা শিক্ষার জন্য একটি পূর্ণাঙ্গ প্রশিক্ষণ হাসপাতালে রূপান্তর করা যায়। হাসপাতালে দরিদ্র জনগণের জন্য বিনা ভাড়ায় অন্তত ১০ শতাংশ বেড সংরক্ষণসহ বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা থাকতে হবে। হাসপাতালে সব আধুনিক সুযোগ-সুবিধাসহ সার্বক্ষণিক জরুরি চিকিৎসাসেবা কার্যক্রম থাকতে হবে।
কিন্তু সে নীতিমালা বাস্তবায়ন না হওয়ায় সংশ্লিষ্টদের গত ৩০ জানুয়ারি একটি আইনি নোটিশ পাঠান আইনজীবী মো. আবু তৌহিদ ভূঁইয়া প্রিন্স। নোটিশের জবাব না পেয়ে তিনি হাইকোর্টে রিটটি দায়ের করেন।