শাহজালালে দুই কেজি সোনা জব্দ





জব্দ সোনা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ডাস্টবিন থেকে ২০টি সোনার বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। এগুলোর ওজন দুই কেজিরও বেশি (২৩২৪ গ্রাম)। সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে সোনাগুলো জব্দ করা হয়।



শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক শহীদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিমান বন্দরের এ্যাপ্রোনের ১০ নম্বর বোর্ডিং ব্রিজের নিচের একটি ডাস্টবিন থেকে সোনাগুলো জব্দ করা হয়। এগুলো ডাস্টবিনের ভেতরে প্লাস্টিকের পেপার ও কালো স্কচটেপে মোড়ানো ছিল। সোনাগুলোর দাম ১ কোটি ১৬ লাখ ২৫ হাজার টাকা। এ বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।’