ঢাকা আইনজীবী সমিতিতে প্রথম দিনে ভোট পড়েছে ৪,৬৪৬

ঢাকা আইনজীবী সমিতিউৎসবমুখর পরিবেশে এশিয়ার বৃহত্তম বার ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের ২০১৯-২০ মেয়াদের নির্বাচনের প্রথম দিনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এদিন চার হাজার ৬৪৬ জন ভোটার ভোট দিয়েছেন। এর মধ্যে চারটি ভোট নষ্ট হয়েছে। বুধবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে শুরু হয়ে মাঝে ১ ঘণ্টা বিরতি দিয়ে বিকাল ৬টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলে। একইভাবে বৃহস্পতিবারও ভোটগ্রহণ চলবে।

ঢাকা আইনজীবী সমিতির মোট ২৪ হাজার ৬৮৪ জন সদস্যের মধ্যে ১৭ হাজার ৮৯৭ জন ভোটারের ভোটাধিকার দেওয়ার সুযোগ থাকবে বলে জানা গেছে।

ঢাকা বারের নির্বাচন কমিশনার মোখলেসুর রহমান বাদল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এবারের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে “সাদা প্যানেল” এবং বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের ব্যানারে “নীল প্যানেল” প্রতিদ্বন্দ্বিতা করছে। মোট ২৭টি পদের বিপরীতে ৫৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।’

সম্পাদকীয় পদে সাদা প্যানেলের প্রার্থীরা হলেন– সভাপতি গাজী মো. শাহ আলম, সিনিয়র সহ-সভাপতি মো. হাবিবুর রহমান, সাধারণ সহ-সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন দুলাল, সম্পাদক মো. আসাদুজ্জামান খান (রচি), ট্রেজারার আবদুল জলিল আফ্রাদ (কবির), সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন মোল্লা, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক (আসিফ), গ্রন্থাগার সম্পাদক মো. আতাউর রহমান খান (রুকু), সাংস্কৃতিক সম্পাদক শায়লা পারভীন পিয়া,দফতর সম্পাদক মো. জাহিদুল ইসলাম (কাদির), ক্রীড়া সম্পাদক মো. উজ্জ্বল মিয়া, সমাজ কল্যাণ সম্পাদক হুমায়ুন কবির টগর।

সদস্য পদে প্রার্থীরা হলেন– এএইচএম শফিকুল ইসলাম মোল্লা (সোহাগ), আয়শা বিনতে আলী, হয়াথ আল মাহমুদ (ঝিকু), কাউসার হাসান, মাসুম মৃধা, মো. বাহারুল ইসলাম (বাহার), মো. হাসান আকবর আফজাল, মো. ইব্রাহিম হোসেন, মো. জুয়েল সিকদার, মো. মানুম মিয়া, মো. সাব্বির হাসান, সাইফুল ইসলাম, সোহরাব হোসেন, তানভীর আহম্মেদ (সজীব) ও তুষার ঘোষ।

সম্পাদকীয় পদে নীল প্যানেলে প্রার্থীরা হলেন– সভাপতি মো. ইকবাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম দেওয়ান, সহ-সভাপতি এআর মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. হোসেন আলী খান হাসান, ট্রেজারার লুৎফর রহমান (আজাদ), সিনিয়র সহ-সাধারণ সম্পাদক নিহার হোসেন ফারুক, সহ-সাধারণ সম্পাদক মো. ছাকায়েত উল্লাহ ভূঁইয়া (ছোটন), গ্রন্থাগার সম্পাদক জিয়াউল হক জিয়া, সাংস্কৃতিক সম্পাদক মোর্শেদা খাতুন শিল্পী, দফতর সম্পাদক জুলফিকার আলী হায়দার (জীবন), ক্রীড়া সম্পাদক মো. মনিরুল ইসলাম (আকাশ), সমাজ কল্যাণ সম্পাদক মাহবুব হাসান (রানা) নির্বাচনে অংশ নিয়েছেন।

সদস্য পদে প্রার্থীরা হলেন– আজাহার উদ্দিন (রিপন), কাজী রওশান দিল আফরোজ, এমআরকে রাসেল, মো. বাবুল আক্তার (বাবু), মো. ইব্রাহিম (খলিল), ইকবাল মাহম্মুদ সরকার, মাহাদি হাসান জুয়েল, রাশেদুল ইসলাম (রাসেল), মোহাম্মদ ইব্রাহিম (স্বপন), মোহাম্মদ মোস্তফা কামাল, মোহাম্মদ ইয়াছিন মিয়া, ফারহানা আক্তার (লুবনা), নজরুল হক শুভ, শাহীন সুলতানা (খুকি) ও সাদেকুল ইসলাম ভূঁইয়া (জাদু)।

এদিকে ঢাকা আইনজীবী সমিতির ২০১৮-১৯ কার্যবর্ষের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল সাধারণ সম্পাদকসহ ১৪টি পদেই জয়ী হয়। অপরদিকে বিএনপি সমর্থিত নীল প্যানেল সভাপতি পদসহ ১৩ পদে জয়ী হয়।