শুক্রবার (১ মার্চ) ভোরে উত্তরা থেকে তাকে আটক করা হয়। প্রাথমিকভাবে আটক ব্যক্তির নাম-পরিচয় জানানো হয়নি।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বাংলা ট্রিবিউনকে জানান, শুক্রবার বিকাল ৫টার দিকে টিকাটুলিতে র্যাব-৩ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।