বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ারুল আলমকে দুদকে তলব

 

আনোয়ারুল আলম

বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (৪ ফেব্রুয়ারি) তাকে নোটিশ পাঠানো হয়। ১১ মার্চ সকাল ১০টায় দুদক প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের অভিযোগের বিবরণীতে বলা হয়েছে, মেসার্স ইভিন্স টেক্সটাইল ও আরগন ডেনিমস এর মালিক আনোয়ার উল আলম চৌধুরী পারভেজের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ব্যাংক থেকে ঋণ নিয়ে শত শত কোটি টাকা অবৈধভাবে লেনদেন এবং যন্ত্রপাতি আমদানির আড়ালে মানি লন্ডারিংয়ের মাধ্যমে বিদেশে অর্থ পাচার এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য মিলেছে।