বুড়িগঙ্গায় নৌকাডুবির ঘটনায় তদন্ত কমিটি

সদরঘাট এলাকাবুড়িগঙ্গায় নৌকাডুবির ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ অভ্যান্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। কমিটিকে তিনদিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
শুক্রবার (৮ মার্চ) সকালে বিআইডব্লিউটি'র উপপরিচালক (জনসংযোগ) মোবারক হোসেন মজুমদার বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিআইডব্লিউটিএ পরিচালক মোহাম্মদ শাহজাহানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, ‘কেন এমন দুর্ঘটনা ঘটলো, দুর্ঘটনার কারণ ও প্রতিকারের বিষয়টি কমিটি তদন্ত করে দেখবেন। তাদের তিন কর্মদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।’
প্রসঙ্গত, বৃহস্পতিবার (৭ মার্চ) রাত দশটার দিকে পুরান ঢাকার সদরঘাটের কাছে বুড়িগঙ্গা নদীতে যাত্রী পারাপারের সময় নৌকাটি ডুবে যায়। এতে ওই নৌকায় থাকা ছয়জন যাত্রী নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিটের ডুবুরিরা নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযানে নামেন।

আরও পড়ুন: বুড়িগঙ্গায় নৌকাডুবি: এক নারীর লাশ উদ্ধার

               বুড়িগঙ্গায় নিখোঁজ একই পরিবারের ৬ সদস্যের সন্ধান মেলেনি

                  বুড়িগঙ্গায় নৌকাডুবিতে ছয়জন নিখোঁজ