মামলার তদন্ত কর্মকর্তা (উপ-পরিদর্শক) আলমগীর মজুমদার প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম সাইদুজ্জামান শরীফ এ দিন ধার্য করেন। আদালতের সংশ্লিষ্ট থানার জিআর শাখার কনস্টেবল মজিবুর রহমান এ তথ্য জানান।
উল্লেখ্য, ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর এলিফ্যান্ট রোডের নিজ বাসায় খুন হন মাহফুজা চৌধুরী। এলিফ্যান্ট রোডের সুকন্যা টাওয়ারের একটি ফ্ল্যাটে থাকতেন তিনি। ওই ঘটনায় নিহতের স্বামী ইসমাত কাদির গামা বাদী হয়ে নিউ মার্কেট থানায় হত্যা মামলা করেন। মামলায় দুই গৃহকর্মী স্বপ্না (৩৬) ও রেশমাসহ (৩০) তিনজনকে আসামি করা হয়। পরবর্তীতে স্বপনা ও রেশমা এবং তাদের যোগানদাতা রুনু বেগমকে গ্রেফতারের পর তাদের রিমান্ডে নেয় পুলিশ। স্বপ্না এবং রেশমা হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়। বর্তমানে তিনজনই কারাগারে রয়েছে।
মাহফুজা চৌধুরী পারভীন ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ইডেন কলেজের অধ্যক্ষ ছিলেন। তার স্বামী ইসমাত কাদির গামা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক জিএস ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
আরও পড়ুন: ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ খুন