হাতিরঝলের পুলিশ প্লাজার সামনে থেকে হাফ ম্যারাথনে অংশগ্রহণকারীদের দৌড় শুরু হয়। হাতিরঝিল এক্সপ্রেসওয়েতে তিনবার ঘুরে নির্ধারিত ২১.১ কি.মি. শেষ করেন তারা। তাদের জন্য নির্ধারিত সময় ছিল তিন ঘণ্টা।
হাফ ম্যারাথনে পুরুষ বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে মাহফুজুল হক (১:২৪), মাহবুবুর রহমান (১:২৮) ও মো. সাজ্জাদ হোসেইন (১:২৯)। মেয়েদের বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে জেন ক্রাওডার (১:৪৯:৪৮), লিসা পেটজাল (১:৫৩:১৫) ও লিনা লি (২:০২:০৭)।
মিনি ম্যারাথন বিভাগের অংশগ্রহণকারীরা হাতিরঝিল এক্সপ্রেসওয়ে একবার ঘুরে এসে তাদের জন্য নির্ধারিত ৭ কিলো দৌড় শেষ করেন। এজন্য সময় ছিল একঘণ্টা।
মিনি ম্যারাথনে পুরুষ বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে মীর রাসেল (৩০:২২), প্রভাত চৌধুরী (৩০:৩০) ও সোহেল রানা সোহেল (৩১:৪১)। মিনি ম্যারাথনে মেয়েদের বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে ম্যারিয়ানা ইগন্যাট ক্রিস্টিনা (৩৯:৪০) নেদা সাকিব’স (৪৭:৫০) ও আনিসা তাসমিয়া করিম (৪৭:৫৫)।
অনুষ্ঠানটির সহ-আয়োজক প্রতিষ্ঠান ছিল বাংলাদেশ পর্যটন করপোরেশন। এর চেয়ারম্যান আখতারুজ্জামান খান কবির প্রধান অতিথি ছিলেন। প্রতিযোগিতার মূল স্পন্সর ছিল নেসলে বাংলাদেশের ব্র্যান্ড নিডো।