এফ আর টাওয়ারে তথ্যকেন্দ্র চালু

এফ আর টাওয়ারে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযানআগুনের ঘটনায় হতাহতদের উদ্ধার কার্যক্রমের তথ্য জানানোর জন্য বনানীর এফ আর টাওয়ারে একটি পুলিশ তথ্যকেন্দ্র ডেস্ক বসানো হয়েছে। সেখানে স্বজনরা এসে নিখোঁজদের বিষয়ে তথ্য জানতে চাচ্ছেন। স্বজনদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এখন পর্যন্ত আটজনের খোঁজ পাচ্ছেন না স্বজনরা।
তাদের মধ্যে আছেন, আশিক ইন্টারন্যাশনালে কর্মরত রেজাউল করিম কাজী (৪৩), ভবনের অষ্টম তলায় কর্মরত সালাউদ্দিন, উত্তরা ৬ নং সেক্টরের নজরুল ইসলাম (৫০), জাফর আহমেদ, সেনানিবাস নিবাসী মোহাম্মদ হিরু (৫০), মিকা সিকিউরিটিজের আনজীর সিদ্দিক আবীর, ভবনের অষ্টম তলায় কর্মরত মোস্তাফিজুর রহমান (৪০), এগারো তলা কর্মরত ইইউআর সোর্স লিমিটেডের জেরিন বৃষ্টি (২৯)।

আরও পড়ুন: বনানীর এফ আর টাওয়ারে আগুন