ঐতিহাসিক এই দিবসটির তাৎপর্য তুলে ধরে দূতাবাসের অভ্যর্থনা কক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ, মুক্তি সংগ্রামের দীর্ঘ পরিক্রমায় আত্মত্যাগী সকল শহীদসহ স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত এবং দেশের উত্তরোত্তর উন্নয়ন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় হাইকমিশনার মাহমুদ হোসেন গভীর শ্রদ্ধার সঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা স্মরণ করেন এবং দিবসটির তাৎপর্য আলোকপাত করেন।
অনুষ্ঠানে ব্রুনাইয়ে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কুটনীতিক, ব্রুনাইয়ের পররাষ্ট্রসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দফতরের উচ্চপদস্থ কর্মকর্তা, সাংবাদিক, বুদ্ধিজীবি, শিক্ষাবিদ, প্রবাসী বাংলাদেশী ও বিভিন্ন শ্রেণি-পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গসহ প্রায় চারশত আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন।