আবারও বাংলাদেশ পুলিশ ক্রিকেটে চ্যাম্পিয়ন ডিএমপি

বাংলাদেশ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ (আইজিপি কাপ)-২০১৯ এর ফাইনাল ম্যাচে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ক্রিকেট দল আবারও চ্যাম্পিয়ন হয়েছে। রবিবার (৩১ মার্চ) বিকেলে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব আয়োজিত ম্যাচটি উত্তরা এপিবিএন মাঠে অনুষ্ঠিত হয়।

ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামে ডিএমপি ক্রিকেট দল। তারা সংগ্রহ করে ২০ ওভারে ১৭৭ রান।  জবাবে সিএমপি ক্রিকেট দল ১৭৮ রানের টার্গেটে খেলতে নেমে ১২.২ ওভারে মাত্র ৪৭ রানে অলআউট  হয়ে যায়। ১৩০ রানের বিশাল ব্যবধানে ডিএমপি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ডিএমপি ক্রিকেট দলের অধিনায়ক মনির ‘ম্যান অব দ্যা ম্যাচ’ নির্বাচিত হয়েছেন। টুর্নামেন্টে পুলিশের বিভিন্ন ইউনিটের ১৬টি ক্রিকেট দল অংশগ্রহণ করে।

২২২

পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।

৩৩৩

পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (প্রশাসন) ও বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের সভাপতি হাবিবুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এছাড়াও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, পুলিশের খেলোয়াড়গণ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, বাংলাদেশ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশীপ (আইজিপি কাপ) ২০১৯ এ ৬ষ্ঠ বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো ডিএমপি ক্রিকেট দল।