এর আগে ৩১ জানুয়ারি এম এ কাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর হাকিম আদালত। গত ৩০ জানুয়ারি রাজধানীর কাকরাইল থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রাজধানীর চকবাজার মডেল থানায় তিনটি মামলা করা হয়।
উল্লেখ্য, ৯১৯ কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা মানি লন্ডারিংয়ের মাধ্যমে বিদেশে পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর মানি লন্ডারিং প্রতিরোধ আইনে রিমেক্স ফুটওয়্যার লিমিটেডের চেয়ারম্যান আব্দুল আজিজ ও ব্যবস্থাপনা পরিচালক মিসেস লিটুল জাহান (মিরা) এবং অন্য দুটি প্রতিষ্ঠান ক্রিসেন্ট লেদার প্রোডাক্টস লিমিটেড ও ক্রিসেন্ট ট্যানারিজ লিমিটেডের চেয়ারম্যান এম এ কাদের এবং ব্যবস্থাপনা পরিচালক মিসেস সুলতানা বেগম (মনি) ও জনতা ব্যাংকের সংশ্লিষ্ট ১৩ জন কর্মকর্তাকে আসামি করে রাজধানীর চকবাজার মডেল থানায় আলাদা তিনটি মামলা করে।
আরও পড়ুন: ক্রিসেন্ট গ্রুপ ও জনতা ব্যাংকের ২০ জনের বিরুদ্ধে দুদকের মামলা
ক্রিসেন্ট গ্রুপের মালিক কাদের কারাগারে