সোমবার (১ এপ্রিল) এই ঘোষণা দৃশ্যমান করার জন্য ব্যানার টানিয়ে দেওয়া হয়।
ব্যানারে লেখা রয়েছে, ‘অগ্নিনিরাপত্তার দিক থেকে বঙ্গ বাজার কমপ্লেক্স খুবই ঝুঁকিপূর্ণ বিধায় সংশ্লিষ্ট সকলকে সতর্ক হওয়ার জন্য অনুরোধ করা হলো।’
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মেজর এ কে এম শাকিল নেওয়াজ বলেন, ‘বঙ্গবাজার মার্কেট দিয়ে সতর্কীকরণ এ কার্যক্রম শুরু করা হলো। আমাদের পরিচালিত জরিপে ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে চিহ্নিত এবং এখনও ঝুঁকি নিরসনের উদ্যোগ নেওয়া হয়নি এমন সব মার্কেট, আবাসিক ভবন, বাণিজ্যিক ভবন, শিল্প প্রতিষ্ঠানসহ সব স্থাপনায় এই কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখা হবে।’