টায়ারে আগুন দিয়ে প্রতিবাদ করেন শ্রমিকরাবকেয়া বেতন ও নতুন মজুরি কাঠামো কার্যকরের দাবিতে রাজধানীর ডেমরা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন লতিফ বাওয়ানি ও করিম জুট মিলের শ্রমিকরা। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল ৮টা থেকে শ্রমিকরা স্টাফ কোয়ার্টার সংলগ্ন সড়কে অবস্থান নেন।
শ্রমিকদের বিক্ষোভএসময় দাবি আদায়ে শ্রমিকরা টায়ার ও কাঠে আগুন জ্বালিয়ে সড়কে যান চলাচল বন্ধ করে দেন। অবরোধের কারণে বেশ কয়েকঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা পড়েন ভোগান্তিতেডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, বেলা ১২টার দিকে রাস্তা থেকে অবরোধ তুলে নেন শ্রমিকরা। এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে। আন্দোলনকালে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
ছবি: নাসিরুল ইসলাম