রবিবার (৫ মে) বিকেলে ডিএসসিসি সভাকক্ষে রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে গঠিত বাস রুট রেশনালাইজেশন সংক্রান্ত কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
সাঈদ খোকন বলেন, ‘গঠিত কমিটি যদি এই সিদ্ধান্ত সঠিক মনে করে তাহলে আমরা বিদ্যমান বাস দিয়ে রুটগুলোকে রেশনালাইজেশনের মাধ্যেমে ছয়টি কোম্পানির আওতায় এনে পরিচালনা করবো প্রাথমিকভাবে। এছাড়া সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বাস-বে নির্মাণ করা হবে। রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে গঠিত বাস রুট রেশনালাইজেশন সংক্রান্ত কমিটি কাজ করে যাচ্ছে।’ পুরোপুরি শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রায় দুই বছর সময় লাগবে বলেও মন্তব্য করেন তিনি।
ডিএসসিসি মেয়র বলেন, ‘সদরঘাট থেকে শুরু করে রামপুরা ব্রিজ পর্যন্ত একটি চক্রাকার বাস সার্ভিস আমরা চালু করতে চাই। এই রুটে শুধু বিআরটিসি নয়, ব্যক্তি মালিকানাধীন বাসও যেন এর সঙ্গে সম্পৃক্ত হয়ে সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে চলতে পারে, এই বিষয়ে আমরা আলোচনা করছি। সব কিছু মিলিয়ে নাগরিকদের সাশ্রয়ী মূল্যে সেবা নিশ্চিত করা হবে।’