প্রায় ১৮৪ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মোসাদ্দেক আলী ফালুসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১৩ মে) রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মামলাটি করা হয় বলে জানিয়েছেন দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য। মামলার বাদী হলেন দুদকের সহকারী পরিচালক গুলশান আনোয়ার।
মামলার অন্য অভিযুক্তরা হলেন, আর কে সিরামিকস ও রাখেন ডেভেলপমেন্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এস এ কে একরামুজ্জামান, স্টার সিরামিকসের পরিচালক সৈয়দ এ কে আনোয়ারুজ্জামান ও আর কে কনজ্যুমার প্রোডাক্টস ও স্টার সিরামিকসের সাবেক পরিচালক আমির হোসেন।