বগুড়ায় ডাকসু ভিপি নুরের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে নাগরিক ছাত্র ঐক্য। মঙ্গলবার (২৮ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন হয়।
এসময় ছাত্র ঐক্যের আহ্বায়ক সাকিব আনোয়ার বলেন, ‘দেশ যে ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে, তাতে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনও বিকল্প নেই। প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে বাংলাদেশের ছাত্র সমাজ সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। ডাকসু ভিপি নুরুল হক নুরসহ অন্যান্যদের ওপর হামলা মানে ছাত্র সমাজের ওপর হামলা, স্বাধীনতার ওপর হামলা, মানচিত্রের ওপর হামলা।’
এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়েছে মানববন্ধন থেকে।