জিইএস-এ যোগ দেবেন ৬ বাংলাদেশি উদ্যোক্তা





২২২বাংলাদেশের ছয় তরুণ উদ্যোক্তা নেদারল্যান্ডসে অনুষ্ঠিতব্য বৈশ্বিক উদ্যোক্তা শীর্ষ সম্মেলনে (জিইএস) যোগ দেবেন। এই উদ্যোক্তাদের কোম্পানিগুলো হলো হাইড্রোকিউ, লাইফস্প্রিং, সোলশেয়ার, লাল তীর সিড, ইন্টেলিজেন্ট মেশিন এবং ফুটস্টেপ বাংলাদেশ।
আগামী ৩ থেকে ৫ জুন নেদারল্যান্ডসের রাজধানী হেগে বৈশ্বিক উদ্যোক্তা শীর্ষ সম্মেলন (জিইএস) অনুষ্ঠিত হবে।
বুধবার (২৯ মে) ঢাকায় নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের দূতাবাসের উদ্যোগে আয়োজিত এক অুনষ্ঠানে এই ছয় উদ্যোক্তা তাদের কর্মকাণ্ড তুলে ধরেন।
যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডস এবার যৌথভাবে জিইএস-এর আয়োজন করছে। এই শীর্ষ সম্মেলনে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রায় এক হাজার ২০০ জন উদ্যোক্তা অংশ নেবেন। তারা নিজেদের ভালো প্রকল্পগুলো একে অপরকে জানাবেন।