আর ক’দিন বাদে ঈদ। সব কেনাকাটা শেষে এখন টুপি, জায়নামাজ আর আতরের দোকানে ভিড়। নতুন জামা জুতার সঙ্গে রঙ-বেরঙের টুপি না হলে যেন চলেই না। সেই টুপি এখন দেশেই তৈরি হয় বারো মাস। কামরাঙ্গীরচরে টুপি বানানোর বেশ কিছু কারখানা গড়ে উঠেছে। সেখান থেকে দেশের বিভিন্ন মার্কেটে এ টুপি চলে যায়। বিদেশেও এখানকার টুপি রফতানি করা হয়। কারিগররা বলছেন, সাধারণত দুই ঈদে টুপির চাহিদা বেশি হওয়ায় এ সময় কাজ শেষ করতে হিমশিম খেতে হয় তাদের। কারখানাগুলোর নারী-পুরুষ শ্রমিকরা দিনরাত সেলাইয়ের কাজ করছেন। নামাজের টুপি ছাড়াও নানা ফ্যাশনের টুপি তৈরি হয় এখানে। নানা রঙের সুতায় তৈরি হয় বাহারি এসব টুপি।