বরগুনায় প্রকাশ্য দিবালোকে রিফাত শরীফকে (২৫) কুপিয়ে হত্যার ঘটনায় খুনিদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, 'আমরা দেখেছি প্রকাশ্যে রিফাতকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকারীরা সবাই চিহ্নিত। তাদের অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে।
সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী পরাগ হোসেন আশিক বলেন, 'একের পর এক হত্যাকাণ্ড ঘটেই যাচ্ছে। কোনও হত্যাকাণ্ডের বিচার হচ্ছে না । তনু, নুসরাত,ত্বকী কোনও একটি হত্যাকাণ্ডের আজ পর্যন্ত বিচার হয়নি। যার ফলে হত্যাকাণ্ডের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে। আমরা রিফাতসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করছি।'