রিফাত হত্যার অন্য আসামিরাও নেটের মধ্যে চলে আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী



স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালএজাহারভুক্ত আসামি ছিল ১২ জন। শনাক্ত করেছি ১৩ জনকে। ৭ জনকে ধরা হয়েছে। আরও কয়েকজন আমাদের নেটের ভেতরে চলে আসবে।
রিফাত হত্যাকাণ্ডের আসামিদের গ্রেফতার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রবিবার (৩০ জুন) সচিবালয়ের নিজ কার্যালয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
মূল আসামি ধরার বিষয়ে পুলিশ কতটা তৎপর, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের একটু সময় দিন, আমরা ধরে ফেলবো।
গত বুধবার (২৬ জুন) বরগুনা শহরের কলেজ সড়কে প্রকাশ্যে স্ত্রী আয়েশা আক্তার মিন্নির সামনে স্বামী রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করে নয়ন বন্ড ও তার সহযোগীরা। ধারালো অস্ত্র দিয়ে রিফাতকে এলোপাতাড়ি কোপানো এবং স্ত্রী মিন্নির তা ঠেকানোর আপ্রাণ চেষ্টার ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়।