বুধবার (৩ জুলাই) দুপুর ১টা থেকে রাজধানীর ডেমরা এলাকায় মডার্ন হারবালের কারখানায় এ অভিযান পরিচালিত হয়।
র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম এ তথ্য জানান। তার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হচ্ছে। সঙ্গে রয়েছেন ওষুধ প্রশাসন অধিদফতরের কর্মকর্তারা।
মো. সারওয়ার আলম বলেন, কোনও ওষুধ তৈরির সময় বা পরে যে মান নিয়ন্ত্রণ করতে হয়, সেটা তারা করছেন না। প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে এবং তাদের ৭৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।