তার আইনজীবীর করা সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (৩ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ নতুন এ দিন নির্ধারণ করেন। এদিন এ আদেশের দিন নির্ধারিত ছিল।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সুব্রত কুমার কুন্ডু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। আর দুদকের পক্ষে ছিলেন আইনজীবী ওমর ফারুক।
পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আজ লতিফ সিদ্দিকীর জামিনের বিষয়ে আদেশের দিন নির্ধারণ ছিল। কিন্তু তার আইনজীবী আদালতের কাছে সময় প্রার্থনা করায় আদেশের দিন পিছিয়ে দিলেন আদালত।’
২০১৭ সালের ১৭ অক্টোবর রাতে দুদকের বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে লতিফ সিদ্দিকীসহ দুজনের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করেন।
মামলায় অভিযোগ আনা হয়, আদমদীঘি থানায় পাটকলের প্রায় আড়াই একর জমি দরপত্র ছাড়াই বিক্রির মাধ্যমে সরকারের প্রায় ৪০ লাখ ৭০ হাজার টাকা ক্ষতি হয়েছে।
মামলার অপর আসামি হলেন ওই জমির ক্রেতা বগুড়া শহরের কাটনারপাড়া এলাকার মৃত হারুন-অর-রশিদের স্ত্রী জাহানারা রশিদ।
গত ২০ জুন এ মামলায় বগুড়ার আদালতে হাজির হয়ে লতিফ সিদ্দিকী জামিন আবেদন করেন। তবে আদালত তা নামঞ্জুর করেন। পরে তিনি জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন।