দুর্নীতি প্রতিরোধে ব্যবস্থা নিতে সরকারের বিভিন্ন দফতরে দুদকের চিঠি




দুদকদুর্নীতি, অনিয়ম প্রতিরোধে ব্যবস্থা নিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, বিসিক চেয়ারম্যান, মৎস্য অধিদফতরের মহাপরিচালক ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালককে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


বুধবার (৩ জুলাই) এ চিঠি পাঠানো হয় বলে জানান, দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য।
এদিকে, রাজশাহীতে রেলওয়ের ওয়েম্যান পদে নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুদক।
এছাড়া দুর্নীতি, অনিয়মের অভিযোগে ঢাকা ওয়াসা মডস জোন-২, নামজারি নিয়ে দুর্নীতির অভিযোগের পিরোজপুরে ভূমি অফিসে, বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন, কুষ্টিয়া-পাবনা মহাসড়কে নিম্নমানের কাজ করার অভিযোগে অভিযান চালিয়েছে দুদক।