আমেরিকা পাঠানোর নামে কোটি টাকা আত্নসাতের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার (৩ জুলাই) রাতে সিআইডির এএসপি (মিডিয়া) শারমিন জাহান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মিথ্যে প্রলোভন দেখিয়ে সহজ সরল মানুষের কাছ থেকে প্রতারক চক্রটি কোটি টাকা আত্মসাৎ করেছে। আটক দুজনের মধ্যে তাদের মধ্যে একজন এই চক্রের প্রধান।
তাদের বিষয়ে বৃহস্পতিবার (৪ জুলাই) সিআইডির সদর দফতরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।