দুদক সহকারী পরিচালক সাইদুজ্জামান বরখাস্ত

দুদকদায়িত্বে অবহেলার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. সাইদুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুদক উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেন।

দুদক জানায়, বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ অভিযোগ কেন্দ্র (হটলাইন ১০৬) পরিদর্শনে যান। এ সময় সহকারী পরিচালক সাইদুজ্জামানকে কোনও কারণ ছাড়াই অনুপস্থিত দেখেন। সাইদুজ্জামান অভিযোগ কেন্দ্রের দায়িত্বে আছেন।

পরে ইকবাল মাহমুদ সাইদুজ্জামানের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। দুর্নীতি দমন কমিশনের চাকরি বিধিমালা ২০০৮-এর বিধি অনুযায়ী দায়িত্বে অবহেলা ও অসদাচরণের অভিযোগে সাইদুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়।