নারী সংহতির ভারপ্রাপ্ত সভাপতি তসলীমা আখতারের সভাপতিত্বে ও ইকরামুন্নেসা চম্পার সঞ্চালনায় বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলির সদস্য বাচ্চু ভূঁইয়া, নারী সংহতির উত্তরা শাখার আহ্বায়ক সুলেখা রহমান, নারী সংহতির নারায়ণগঞ্জ শাখার সদস্য আফরিন হিয়া ও সদস্য ফরিদা ইয়াসমিন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ‘আসলে নির্যাতিতা এবং নির্যাতক এ দুটো বিষয় নিয়ে সমাজের বিষণ্ন অসুস্থ চেহারা দেখা যাচ্ছে। আমাদের দেশে নারী ধর্ষিতার সংখ্যার চেয়ে শিশু ধর্ষিতার সংখ্যা অনেক বেশি। কেন দেশের এই অবস্থা হলো, কেন একটি মানুষের মানবিক বিষয়টি এত খারাপ জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে? এসব মানুষের মানসিকতা আসলে কি রকমের, এরা কোনও পরিবার থেকে আসেনি, এদের কি কোনও শিশু নেই, এরাও কি কখনও শিশু ছিল না? এসব প্রশ্ন রাখতে চাই। একটু ভাবুন, সমাজের চেহারা এখন কোন জায়গায় গিয়ে পৌঁছেছে, মানুষ এখানে আর জীবন খুঁজে পাচ্ছে না। কারণ জীবন এখানে ভীষণ দুর্বিষহ এবং কষ্টের।’
উল্লেখ্য, রাজধানীর ওয়ারী বনগ্রামে ধর্ষণের পর গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয় শিশু সামিয়া আফরিন সায়মাকে (৭)। এ ঘটনার প্রধান আসামি হারুন অর রশিদকে আটক করেছে পুলিশ।