ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এএসএম মামুন জানান, টিপুর বিরুদ্ধে টেন্ডার জালিয়াতি ও প্রতারণার অভিযোগে একটি প্রতারণা মামলা দায়ের করা হয়েছে।
তিনি জানান, টিপু মেসার্স ডাজবেল ইম্পেকস করপোরেশন নামের একটি প্রতিষ্ঠানের প্যাডে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. জাহিদুল ইসলামের নামে দরপত্র দাখিল করে। গত ৩০ মে টেন্ডার খোলার পর তার কাগজপত্র নিয়ে সন্দেহ হলে যাচাই করতে পাঠানো হয়। যাচাইয়ে ভুয়া প্রমাণিত হওয়ায় জাহিদুলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তিনি এ বিষয়ে কিছুই জানতেন না বলে ডিএনসিসিকে জানান। টিপু নিজে জাহিদুল সেজে টেন্ডারে অংশ নেয়।