বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান কমিটির সভাপতি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, মন্ত্রিসভা কমিটি নবম ওয়েজ বোর্ডের প্রতিবেদনের সুপারিশ চূড়ান্ত করেছে।
এ সময় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ইলেক্ট্রনিক মিডিয়া নবম ওয়েজ বোর্ডের অন্তর্ভুক্ত নয়। গণমাধ্যমকর্মী আইনে সেটা অন্তর্ভুক্ত করা হবে।
বৈঠকে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।