প্রশিক্ষণ শুরু হয় গত ২৩ জুলাই। এতে এটিইউ’র ১৫ কর্মকর্তা ও ৫ জন সাংবাদিক অংশ নেন।
অতিরিক্ত আইজি মোহাম্মদ আবুল কাশেম বলেন, ‘যেকোনও প্রশিক্ষণ মেধা, মনন ও চিন্তার প্রসার ঘটায়। প্রশিক্ষণের মধ্য দিয়ে নানা বিষয় জানা ও বোঝার সুযোগ হয়। এ প্রশিক্ষণের মধ্য দিয়ে এটিইউ ও সাংবাদিক উভয়ই উপকৃত হবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিআইজি মো. দিদার আহম্মদ। এতে সভাপতিত্ব করেন পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ।