উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজামান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ২০১৭ সালে ৪ সেপ্টেম্বর বর্তমান উপাচার্যকে সাময়িক নিয়োগ দেন বিশ্ববিদ্যালয় আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
১৯৭৩ সালের অধ্যাদেশ অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের সিনেটের কাজ হলো উপাচার্য নির্বাচন ও বার্ষিক বাজেট অধিবেশন করা। সে অনুযায়ী ৩ সদস্যের প্যানেল নির্বাচন করে আচার্যের কাছে পাঠনো হয়। তিনি একজনকে উপাচার্য হিসেবে নিয়োগ দেন।