সামনের দিনগুলোতে ডেঙ্গুর ভয়াবহতা আরও বাড়তে পারে বলে উল্লেখ করে জাকিয়া আহমেদ বলেন, ‘আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে জুন থেকে জুলাই পর্যন্ত একটি জরিপ প্রকাশ করেছে। সেখানে তারা বলেছে, আগস্ট ডেঙ্গুর সবচেয়ে ভয়ের মাস। সে সময় এর প্রকোপ বাড়বে। এই মুহূর্তে কোনও হাসপাতালে বেড খালি নেই। আমি গত সপ্তাহে কয়েকটি হাসপাতালে ঘুরলাম, মালিবাগের একটি হাসপাতালে গিয়ে রিসেপশনে জানতে চাইলাম, তারা ডেঙ্গু রোগীদের কোথায় রেখেছেন। তারা জানালেন, পুরো হাসপাতাল জুড়ে। প্রথম দিকে কিছু কিছু হাসপাতাল আলাদা করে রাখার চেষ্টা করেছিল, পরে আর সেটা সম্ভব হয়নি।’
মুন্নী সাহার সঞ্চালনায় আজকের বৈঠকিতে আরও অংশ নিয়েছেন– ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্যানেল মেয়র আলেয়া সারোয়ার ডেইজী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও কীটতত্ত্ববিদ কবিরুল বাশার, মেডিসিন বিশেষজ্ঞ ও হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের চেয়ারম্যান ডা. লেলিন চৌধুরী ও ব্লগার ও অ্যাক্টিভিস্ট বাকি বিল্লাহ।
রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ বৈঠকি সরাসরি সম্প্রচার করে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা গেছে এ আয়োজন।
আরও পড়ুন: ‘ডেঙ্গুর বিষয়ে সময়মতো পদক্ষেপ নেওয়া হয়নি’
‘এডিস মশা নিয়ন্ত্রণে নগরবাসীরও অংশগ্রহণ দরকার’
‘সামনে হয়তো মহাদুর্যোগ অপেক্ষা করছে’
‘কোথাও না কোথাও অবশ্যই আমাদের দুর্বলতা আছে’