আদেশে মানবিক কারণে বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় সুযোগ বাড়াতেও বলেছেন আদালত। পাশাপাশি ঢাকার বাইরের জন্য মশানিধনের ওষুধ আনার বিষয়টি সরকারকে বিবেচনা করার কথা বলেছেন আদালত।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষে আদালতে শুনানিতে ছিলেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা এবং উত্তর সিটি করপোরেশনের পক্ষে ছিলেন আইনজীবী তৌফিক ইনাম টিপু। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান ও সহকারী অ্যাটর্নি জেনারেল সায়রা ফাইরোজ।
এর আগে, এডিস মশানিধনে বিদেশ থেকে কার্যকরী ওষুধ আনতে গড়িমসি বিষয়ে আদালতে ব্যাখ্যা দেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মো. হেলাল উদ্দিন। পরে এ বিষয়ে শুনানি শেষ করে আদেশ দেন হাইকোর্ট।