রবিবার (৪ আগস্ট) ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের পেশকার রাকিব চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, মামলার আসামি খালেদা জিয়াকে উচ্চ আদালত জামিন দিয়েছেন। উচ্চ আদালতের জামিনের আদেশ সংশ্লিষ্ট আদালতে নথিভুক্ত হওয়ায় বিচারক বদলির এ আদেশ দেন।
এর আগে গত ২০ মার্চ খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
উল্লেখ্য, ২০১৬ সালের ৩১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) মিলনায়তনে এক অনুষ্ঠানে খালেদা জিয়া আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করেন, এমন অভিযোগ এনে ২০১৭ সালের ২৫ জানুয়ারি তার বিরুদ্ধে মামলা দায়ের করেন এ বি সিদ্দিকী। পরে গত বছরের ৩০ জুন অভিযোগের সত্যতা পাওয়া গেছে মর্মে প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার ওসি (তদন্ত) জাফর আলী বিশ্বাস। এরপর ওই বছরের ১৬ জুলাই খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন এ বি সিদ্দিকী।