ডেঙ্গুতে ঢামেকে এক কিশোরের মৃত্যু

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে রবিবার রাতে (৪ আগস্ট) এক কিশোর মারা গেছে। তার নাম হাসান (১৪)।

হাসানের বাবার নাম মোহাম্মদ আলী। খিলগাঁওয়ের গোরানের সিপাহীবাগে পরিবারের সঙ্গে থাকতো সে। তাদের গ্রামের বাড়ি ভোলার দৌলতখানের চর খলিফা গ্রামে।

ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. নাসির উদ্দীন বলেন, শনিবার (৩ আগস্ট) রাতে হাসানকে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে সে মারা গেছে।

তিনি আরও বলেন, এ নিয়ে ঢামেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৩ জন মারা গেছে। রবিবার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত এবং পুরনো রোগী মিলিয়ে ১৮৩ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।

এর আগে সোমবার ভোররাতে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক একেএম নাজমুল হকের অন্তঃসত্ত্বা স্ত্রী মারা গেছেন।

আরও পড়ুন:

ডেঙ্গুতে প্রাণ গেলো আবহাওয়া কর্মকর্তার অন্তঃসত্ত্বা স্ত্রীর