দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অনুমোদিত চার্জশিটে সালামের বিরুদ্ধে ৩২ কোটি ২০ লাখ ৯৫ হাজার ৮৫৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় শিগগিরই চার্জশিট আদালতে দাখিল করা হবে।
২০১৭ সালের ১৩ এপ্রিল সালামের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলার বাদী ও তদন্ত কর্মকর্তা হলেন দুদক উপপরিচালক মো. সামছুল আলম।