আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেওয়া হবে: দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী

মিরপুরের রূপনগরের ঝিলপাড় বস্তিতে লাগা ভয়াবহ আগুন। (ছবি: সাজ্জাদ হোসেন)

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ড. এনামুর রহমান বলেছেন, আগুনে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে। তাদের স্থায়ীভাবে আবাসন তৈরি করে দেওয়ার জন্য বাউনিয়া বাঁধে স্থানান্তরের পরিকল্পনা করা হবে।

শুক্রবার (১৬ আগস্ট) মিরপুরের রূপনগরের ঝিলপাড় বস্তিতে আগুন লাগার ঘটনা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেছেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে আগুন লাগার কারণ অসুসন্ধানে আলাদাভাবে তদন্ত কমিটি গঠন করা হবে। তারা আগুনের সূত্রপাতের কারণ খুঁজে বের করবেন।

মিরপুরের রূপনগরের ঝিলপাড় বস্তিতে লাগা ভয়াবহ আগুন। (ছবি: সাজ্জাদ হোসেন)

এদিন সন্ধ্যা সোয়া সাতটার দিকে ওই বস্তিতে আগুন লাগে। এতে বস্তির হাজারখানেক ঘর পুড়ে গেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট একযোগে কাজ করলেও আগুনের তীব্রতা বেশি হওয়ায় প্রায় কিছুই বাঁচানো সম্ভব হয়নি। বস্তির মাঝখানের ঘরগুলোতে ফায়ার সার্ভিসের কর্মীরা পানি নিয়ে পৌঁছানোর আগেই সেগুলো পুড়ে ছাই হয়ে যায়। তবে এ ঘটনায় কারও মারা যাওয়ার খবর এখনও পাওয়া যায়নি।

আরও পড়ুন: 

রূপনগরে বস্তির আগুন নিয়ন্ত্রণে

মিরপুরের পুড়ে যাওয়া বস্তি দেখলেন মেয়র আতিকুল 

মিরপুরে বস্তিতে আগুন (ভিডিও)

রূপনগর বস্তির আগুন ছড়িয়েছে পাশের বহুতল ভবনেও

বাতাসের কারণে ছড়িয়ে পড়ছে আগুন, হতাহতের আশঙ্কা