হেনা বেগমের ভাই সুমন বলেন, ‘বেশ কয়েকদিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। স্থানীয় হাসপাতালে পরীক্ষা করার পর ডেঙ্গু নিশ্চিত হই। পরে রাজধানীর মুগদা হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে সোমবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে তাকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের আইসিইউতে রাখা হয়। সেখানে বিকালে তার মৃত্যু হয়।’
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মৃতের স্বজনরা লাশ নিয়ে গেছেন। তারা জানিয়েছেন, তিনি ডেঙ্গু জ্বরে মারা গেছেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।