পুলিশ সদর দফতর থেকে পাঠানো এস সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, এই প্রশিক্ষণ কোর্স শেষ হবে আগামী ৫ সেপ্টেম্বর। ভারত থেকে ২ জন, ভুটান থেকে একজন, মালদ্বীপ থেকে একজন, পূর্ব তিমুর থেকে ২ জন, শ্রীলঙ্কা থেকে একজন, ফিলিপাইন থেকে একজন, উজবেকিস্তান থেকে একজন, ব্রুনাই থেকে ২ জন, জাপান থেকে একজন, নিউজিল্যান্ড থেকে একজন এবং বাংলাদেশের ৫ জন পুলিশ কর্মকর্তাসহ ১৮ জন এতে অংশ নিয়েছেন। আর জিম্বাবুয়ে, সিঙ্গাপুর, ফ্রান্স ও নিউজিল্যান্ড থেকে ৪ জন প্রশিক্ষক এটি পরিচালনা করবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বহুজাতিক অপরাধ মোকাবিলা, প্রচলিত পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, কর্মকর্তাদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং সর্বোত্তম পুলিশি সেবার অনুশীলন সম্পর্কে মতবিনিময় হবে এই প্রশিক্ষণ কোর্সে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারপোল সিবিটি পরিদফতরের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক ম্যাগালিঙ্গম ভিমান।