মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, নরসিংদীর মো. আব্দুস সাত্তার (৬০) ও নওগাঁর ফজর আলী মন্ডল (৬২) কিং আব্দুল্লাহ মেডিক্যাল সিটি হাসপাতালে, জামালপুরের মো. চাঁন মন্ডল (৬৫) আল-হেরা এবং কিশোরগঞ্জের মো. তৌহিদ করিম আল-নূর হাসপাতালে চিকিৎসাধীন। তারা ব্রেইন স্ট্রোক, কিডনি ও বুকের ব্যথাসহ নানা ব্যধিতে আক্রান্ত।
ধর্ম প্রতিমন্ত্রী তাদের আশ্বস্ত করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের পাশে আছেন, ভয়ের কোনও কারণ নেই। প্রধানমন্ত্রীই তাকে রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি।
সুস্থ হওয়ার পর তারা যাতে সহজে দেশে ফিরতে পারেন সে ব্যবস্থা করতে মক্কায় বাংলাদেশের হজ কাউন্সিলর মোমাকসুদুর রহমানকে নির্দেশ দেন ধর্ম প্রতিমন্ত্রী।
৪১তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন তেলোয়াত প্রতিযোগিতায় যোগ দিতে সৌদি সরকারের আমন্ত্রণে ৬ দিনের সফরে গত রবিবার (৮ সেপ্টেম্বর) মক্কা গেছেন তিনি।