ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার একটি প্রশ্নে ভুল ছিল। ওই প্রশ্নের জন্য পরীক্ষার্থীরা তিন নম্বর করে পাবেন।
বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড.তোফায়েল আহমদ চৌধুরী এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘একটি প্রশ্নে ভুল ছিলো। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, ওই প্রশ্নের নম্বর প্রত্যেক পরীক্ষার্থী দিয়ে দেওয়া হবে।’
উল্লেখ্য, ২০ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান বিভাগের এই পরীক্ষা। এ বছর ‘ক’ ইউনিটে ১৭৯৫টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ছিলো ৮৮ হাজার ৯৫৫ জন।