তফশিল অনুযায়ী, আগামী মঙ্গলবার (১ অক্টোবর) থেকে বৃহস্পতিবার (৩ অক্টোবর) এই তিন দিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অধ্যক্ষের কার্যালয়ে মনোনয়নপত্র বিতরণ ও জমাদান চলবে। মনোনয়নপত্র বাছাই হবে ৬ অক্টোবর।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানটিতে অধ্যক্ষ নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি ও অতিরিক্ত ছাত্রী ভর্তিসহ বিভিন্ন কারণে বিশৃঙ্খলা দেখা দেয়। তফশিল ঘোষণার আগেই সাবেক এক ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ ওঠে। এ নিয়ে অভিভাবকরা মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেন।
তবে, গত ১৫ সেপ্টেস্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ রাজধানীর সবুজবাগ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফওজিয়া রেজওয়ানকে ভিকারুননিসার অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এরপর রবিবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা জেলা প্রশাসন প্রতিষ্ঠানটির গভর্নিং বডির নির্বাচনি তফশিল ঘোষণা করে।