কন্ট্রোল রুম জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (৬ অক্টোবর সকাল ৮টা থেকে ৭ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪৮ জন। এর আগের দিন এ সংখ্যা ছিল ৩১৪।
গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ঢাকার ভেতরে ৯০ জন, ঢাকার বাইরে ২৫৮ জন।
কন্ট্রোল রুম আরও জানায়, দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন ভর্তি রয়েছেন ১ হাজার ৩২৭ জন। গতকাল এই সংখ্যা ছিল ১ হাজার ৩৩৮ জন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৫৫ জন, ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ৮৭২ জন।
বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ২৩৬ জন মারা গেছে বলে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ডেথ রিভিউ কমিটিকে জানানো হয়েছে। এর মধ্যে এ পর্যন্ত ৮১ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে কমিটি।