সংশ্লিষ্ট আদালতের পেশকার রিপন মিয়া বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘মামলার অভিযোগে পর্যাপ্ত উপাদান না থাকায় বিচারক ফৌজদারি কার্যবিধি ২০৩ ধারায় খারিজের আদেশ দেন।’
বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে এ মামলাটি করেন বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সাধারণ সম্পাদক (বিএমজেপি) গৌতম কুমার এদবর। বাদীপক্ষে আইনজীবী ছিলেন শুভ্রত বিশ্বাস শুভ্র ও সুমন কুমার।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২৬ অক্টোবর বাংলাদেশ প্রতিদিনে ‘মুসলমানরা গরু খাওয়া শিখলো কীভাবে’ শিরোনামে কলাম প্রকাশিত হয়। এটি লেখেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী। অভিযোগে বলা হয়, ‘অভিযুক্তরা উদ্দেশ্যমূলকভাবে বাংলাদেশের আড়াই কোটি সনাতন ধর্মাবলম্বীসহ বিশ্বের একশ’ কোটির বেশি সনাতন ধর্মাবলম্বীর ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে এমন কলাম প্রকাশ করেন। প্রকাশিত কলামে উল্লেখ করা রয়েছে, প্রাচীন ভারতে গো-হত্যা ছিল। প্রাচীনকাল থেকে ভারতে গো-হত্যা ও গো-মাংস আহারের ব্যাপক প্রচলন ছিল উচ্চ ও নিম্নবর্ণের হিন্দুদের বাড়িতে, সব ধর্মীয় অনুষ্ঠানে, ব্রাহ্মণ তুষ্টিতে।’
আরও পড়ুন: ডা. জাফরুল্লাহ, নঈম নিজাম ও পীর হাবিবের বিরুদ্ধে মামলা