সিটের নিচে সাড়ে চার কেজি সোনা, ‘গাঙচিল’ জব্দ

ড্রিমলাইনার গাঙচিল (ছবি: ফোকাস বাংলা)বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ড্রিমলাইনার গাঙচিলের সিটের নিচ থেকে চার কেজি ৬৪০ গ্রাম সোনা জব্দ করা হয়েছে। এই চোরাচালানের ঘটনায় উড়োজাহাজটি জব্দ করেছে ঢাকা কাস্টম হাউস।
এই তথ্য নিশ্চিত করে ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন জানান, কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকে। নজরদারি ও তল্লাশির একপর্যায়ে বোর্ডিং ব্রিজ নং-৬ এ সকাল ৬টা ১০ মিনিটে অবতরণ করা দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট নং-বিজি০৪৮ এর সিট নং-১৫এফ এর নিচে কৌশলে লুকানো অবস্থায় ৪০টি সোনার বার পাওয়া যায়, যার মোট ওজন চার কেজি ৬৪০ গ্রাম। সোনা বহনকৃত বিমান আটকপূর্বক আটককৃত সোনার বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।