তিনি জানান, মামলার বাদী দুদকের সহকারী পরিচালক জেসমিন আক্তার।
২০১১ সাল থেকে ২০১৪ সালের মধ্যে টাকা আত্মসাতের এই ঘটনা ঘটে বলে মামলা এজাহারে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, আসামি মালেক সহকারী ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের সময় তার ওপর অর্পিত ক্ষমতার অপব্যবহার এবং বিশ্বাস ভঙ্গের মাধ্যমে ৬৫ লাখ ৩৩ হাজার ৩৮ টাকা ৫৯ পয়সার সরকারি মালামাল আত্মসাৎ করেন। এর মধ্য দিয়ে দণ্ডবিধির ৪০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন তিনি।