তিন দিনব্যাপী এই সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল- ‘সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনে অসংক্রামক ব্যাধির নিয়ন্ত্রণ ও প্রতিরোধে কমিউনিটি স্বাস্থ্যকর্মীদের সম্ভাবনা”। ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ইউএসএইড, ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার তত্ত্বাবধানে “বাংলাদেশ ন্যাশনাল স্ট্র্যাটেজি ফর কমিউনিটি হেলথ ওয়ার্কার্স (২০১৯-২০৩০)” প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা উপস্থাপিত ১৪১টি পোস্টার ও গবেষণা উপস্থাপনার সারসংক্ষেপ তুলে ধরেন।
সম্মেলনে ৩৫টি দেশের জনস্বাস্থ্যবিষয়ক গবেষক, বিশেষজ্ঞ, চিকিৎসক ও মাঠপর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন।
আইসিডিডিআর,বি, স্বাস্থ্য অধিদফতর, ব্র্যাক জেমস পি. গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথ (জেপিজিএসপিএইচ) এবং সেভ দ্য চিলড্রেন, বাংলাদেশ-এর সহযোগিতায় আন্তর্জাতিক এই সম্মেলনটির আয়োজন করা হয়। এছাড়া ইউএসএইড, ইউরোপিয় ইউনিয়ন, ইউকেএইড, এমএসএইচ, ভাইটাল স্ট্র্যাটেজিস, ব্র্যাক, ইউনিসেফ, ইউএনএফপিএ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্মেলন আয়োজনে সহায়তা করে।