মঙ্গলবার (২৬ নভেম্বর) শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে অনুষ্ঠিত ‘অন্তর্ভুক্তিমূলক কর্মক্ষেত্র: প্রতিবন্ধী ব্যক্তির অধিকার’ শীর্ষক বৈঠকিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আজ আমাদের বিভিন্ন ভবনগুলোতে চলাফেরার ভালো ব্যবস্থা নেই। তা যদি নিশ্চিত করা যেতো তাহলে প্রতিবন্ধী ব্যক্তির চলাফেরায় অপরের সহায়তা নেওয়ার প্রয়োজন হতো না। সমস্যাটি তৈরি করেছি আমরা। আমরা ভুলে যাই, যে আমরা সাময়িকভাবে সক্ষম। ছোটবেলায় আমরা অক্ষম ছিলাম, আমাদের সহায়তা লাগতো। আমরা যখন বুড়ো হবো তখনও আমাদের সহায়তা লাগবে। মাঝখানের একটা সময় আমরা সাময়িক সক্ষম। যেহেতু আমরা এই বিষয়টি বুঝি না, বুঝতে চাই না, সেজন্য প্রতিবন্ধিতা একটা বড় সমস্যা।
মুন্নী সাহার সঞ্চালনায় রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার হওয়া বৈঠকিতে আরও অংশ নিচ্ছেন– সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সেন্টার ফর ডিজঅ্যাবেলিটি ইন ডেভেলপমেন্টের থিমেটিক এক্সপার্ট জাহাঙ্গীর আলম, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মতিউল ইসলাম, বাংলাদেশ জাতীয় প্রতিবন্ধী ক্রিকেট দলের অধিনায়ক মোহাম্মদ মহসিন এবং বাংলা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক হারুন উর রশীদ।
ব্র্যাকের সহযোগিতায় আয়োজিত বৈঠকি অনুষ্ঠানটি বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ ও বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ সম্প্রচার করা হয়।